Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us   
সূচিপত্র
সিলেটের প্রাচীন ইতিহাস
সিলেটের আদিবাসী ও উপজাতি সমাজ
প্রকৃতিকন্যা জাফলং
প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীপুর
জৈন্তার রাজবাড়ি
লালাখাল
নন্দানিক কীন ব্রিজ
ওসমানী জাদুঘর
মনিপুরী রাজবাড়ি
হযরত শাহজালাল (র.)-এর মাজার
মিউজিয়াম অব রাজাস
মালনীছড়া: সবুজের সীমানায়
ভোলাগঞ্জ
টাঙ্গুয়ার হাওর
হাছন রাজা মিউজিয়াম
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
শিল্পাঞ্চল ছাতকের সৌন্দর্য
মাদবকুন্ড জলপ্রপাত
মসজিদে শৈল্পিক সৌন্দর্য
লাউয়াছড়া জাতীয় উদ্যান
হামহাম জলপ্রপাত
মাধবপুর লেক
বিটিআরআই ও চা- জাদুঘর
শ্যামলী
বাইক্কা বিলে পর্যটন টাওয়ার
নির্মাই শিববাড়ি
সিতেশ দেবের চিড়িয়াখানা
হাইল হাওর
ভাড়াউড়া লেক
অফিং হিল
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
অপরূপ সাতছড়ি
রেমা কালেঙ্গা অভয়ারণ্য
ভাড়াউড়া লেক
প্রাকৃতিক সৌন্দর্য্য শ্রীমঙ্গলকে করেছে অপরূপ। শ্রীমঙ্গলকে সবুজ চাদরে ঢেকে রেখেছে উপজেলার চা বাগানগুলো। এসব চা বাগানের নান্দনিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে কোন কোন চা বাগানের বুক চিড়ে চলে যাওয়া ছড়া ও হ্রদগুলো। তেমনি এক আকুল করা স্থান হচ্ছে ভাড়াউড়া লেক। অবসর সময়ে ভালোলাগার অনুভূতিকে পূর্ণ করার এ এক উত্তম স্থান। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত চারদিকে চা বাগানে ঘেরা এ লেকটি আপনার হৃদয় মনে দোলা দেবে নিঃসন্দেহে। কাঁচা চা পাতার আকুল করা গন্ধ নিয়ে লেকের পাড়ে টিলার উপর দাঁড়ালে বা লেকের স্বচ্ছ পানিতে নামলে আপনার মন মোহবিষ্ট হয়ে উঠবে। লেকের পানিতে ফুটে থাকা নানা জাতের ফুল দেখলে মনে হবে যেন অপরূপ সাজে সাজানো হয়েছে লেকটি। লেকের স্বচ্ছ পানিতে টিলার উপর অবস্থিত চা বাগানের প্রতিচ্ছবি ফুটে ওঠে। লেকের পাড়ে গাছে-গাছে রয়েছে অসংখ্য বানরের দল। আপনাকে দেখা মাত্র হয়তো বানরেরা দলবেধে ভেংচি কাটতে থাকবে। আপনি লেকের দিকে যত এগুবেন বানরের দল তত পেছনের দিকে যাবে। খেয়াল রাখতে হবে আপনার দ্বারা যেন বানররা উত্তেজিত না হয়। উত্তেজিত হলে আক্রমন করে বসতে পারে। সন্ধ্যা হবার পূর্বেই ভাড়াউড়া লেক এলাকা থেকে আপনাকে ফিরে আসতে হবে শহরের দিকে। তবে, লেকের সৌন্দর্য্য রয়ে যাবে মনোভূমিতে।
Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us