বাইক্কা বিল শ্রীমঙ্গলের হাইল হাওরের প্রাণ। সেখানে গড়ে তুলা হয়েছে পাখি ও মাছের অভয়াশ্রম। একসময় শুধু শীত কালে এখানে অতিথি পাখি আসতো। বিগত কয়েক বছর ধরে বাইক্কা বিল পাখির স্থায়ী অভয়াশ্রমে পরিণত হয়েছে। বার মাসই সেখানে পাখি দেখা য়ায়। শ্রীমঙ্গল শহর থেকে মৌলভীবাজার সড়ক ধরে ভৈরব বাজারের একটু আগে হাতের বাম পাশ দিয়ে চলে গেছে বরুনার রাস্তা- সে রাস্তা ধরে প্রায় ৩ কিলো সামনে গিয়েই কাঁচা রাস্তা। রাস্তাটি হাইল হাওরের বুক চিরে অনেক দূর চলে গেছে। কাচাঁ রাস্তায় আরও প্রায় ৩ কিলো এগুলেই পৌঁছে যাবেন বাইক্কা বিলে। সেখানে পাখি দেখার জন্য নির্মিত হয়েছে একটি পযটন টাওয়ার। এটি বর্তমানে বাংলাদেশের একমাত্র পর্যটন টাওয়ার। এ টাওয়ারটি নির্মান করা হয়েছে শুধুমাত্র পাখিদের কলতান প্রত্যক্ষ করার জন্য।
|