Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us   
সূচিপত্র
সিলেটের প্রাচীন ইতিহাস
সিলেটের আদিবাসী ও উপজাতি সমাজ
প্রকৃতিকন্যা জাফলং
প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীপুর
জৈন্তার রাজবাড়ি
লালাখাল
নন্দানিক কীন ব্রিজ
ওসমানী জাদুঘর
মনিপুরী রাজবাড়ি
হযরত শাহজালাল (র.)-এর মাজার
মিউজিয়াম অব রাজাস
মালনীছড়া: সবুজের সীমানায়
ভোলাগঞ্জ
টাঙ্গুয়ার হাওর
হাছন রাজা মিউজিয়াম
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
শিল্পাঞ্চল ছাতকের সৌন্দর্য
মাদবকুন্ড জলপ্রপাত
মসজিদে শৈল্পিক সৌন্দর্য
লাউয়াছড়া জাতীয় উদ্যান
হামহাম জলপ্রপাত
মাধবপুর লেক
বিটিআরআই ও চা- জাদুঘর
শ্যামলী
বাইক্কা বিলে পর্যটন টাওয়ার
নির্মাই শিববাড়ি
সিতেশ দেবের চিড়িয়াখানা
হাইল হাওর
ভাড়াউড়া লেক
অফিং হিল
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
অপরূপ সাতছড়ি
রেমা কালেঙ্গা অভয়ারণ্য
ওফিং হিল
চমৎকার একটি জায়গা অফিং হিল। প্রকৃতির নানা রকমের সৌন্দর্য্য ভরপুর একটি স্থান। অফিং হিলে যেতে হলে আপনাকে শ্রীমঙ্গল শহর থেকে প্রথমে কালীঘাট চা বাগানে পৌছাতে হবে। সেখান থেকে এগিয়ে যেতে হবে হাতের বাম দিকে ইট বিছানো রাস্তায়। চা বাগান আর রাবার বাগানের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ২০ মিনিটের মধ্যে পেয়ে যাবেন হুসনাবাদ চা বাগান। ইচ্ছা করলে গাড়িও নিতে পারেন, সেখান থেকে পায়ে হেঁটে আগর বাগানের দিকে এগিয়ে যান। আগরের বাগান পেরুলেই দেখতে পাবেন ভারতের ত্রিপুরা রাজ্য। মনে হবে, ভারতের ত্রিপুরা রাজ্যে যেন পৌঁছে গেছেন। আর একটু এগুলেই পাহাড়ের ভিতরে পাবেন একটি লেক। শাপলা , জলপদ্মে ভরা লেকটির এক পাশ থেকে অপর পাশে দেখবেন শত শত পাকৌঁড়ি আর সরালী ভাসছে। লেকটি এঁকে-বেঁকে অনেক দূরে চলে গেছে। একটু দূর বিধায় এ লেকে পর্যটকদের ভীর হয় কম। লেকটির কাছে গেলে মনে হবে এটিকে যেন আপনিই আবিষ্কার করেছেন। এখানে আপনা আপনিই কেটে যাবে বেশ কিছুটা সময়। এবার ডান দিকে রাবার বাগানের নিচ দিয়ে দেখবেন খুব সুন্দর একটা ঢালু রাস্তা চলে গেছে, মন চাইবে ঐ রাস্তায় যেতে মনকে কষ্ট দেওয়া ঠিক না। ঐ রাস্তা ধরেই এগুতে থাকুন। একসময় দেখবেন আপনি উপর দিকে উঠছেন। কতোটুকু উপরে উঠলেন তা বুঝতে হলে বাম দিকে তাকান ভয়ের কোনো কারণ নেই আপনি প্রসস্ত টিলার রাস্তায় অবস্থান করছেন। সেখানে থেকে দেখবেন অসংখ্য ছোট-বড়ো পাহাড় যেন গভীর নিদ্রায় নিমজ্জিত। আপনার মনে হবে হয়তো আকাশের দিকে উঠে যাচ্ছেন। যতোই উপরে উঠবেন সৌন্দর্য কেবল বাড়তেই থাকবে। উঠে আসুন একেবারে চূড়ায়। চারিদিকে দৃষ্টিনিবদ্ধ করুন, বাইনোকুলার থাকলে লাগিয়ে নিন চোখে। দেখবেন হাজার রকমের সৌন্দর্য আপনার দৃষ্টি সীমানায় এসে ভিড় জমাবে। সি'র হয়ে থাকবে আপনার দৃষ্টি। মনে হবে কোনো স্বপ্নপুরী কিংবা জাদুর রাজ্যে আপনি অবস্থান করছেন। প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে রাখবে। ইচ্ছে হবে না এই স্থান থেকে অন্য কোথাও যেতে।
Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us