Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us   
সূচিপত্র
সিলেটের প্রাচীন ইতিহাস
সিলেটের আদিবাসী ও উপজাতি সমাজ
প্রকৃতিকন্যা জাফলং
প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীপুর
জৈন্তার রাজবাড়ি
লালাখাল
নন্দানিক কীন ব্রিজ
ওসমানী জাদুঘর
মনিপুরী রাজবাড়ি
হযরত শাহজালাল (র.)-এর মাজার
মিউজিয়াম অব রাজাস
মালনীছড়া: সবুজের সীমানায়
ভোলাগঞ্জ
টাঙ্গুয়ার হাওর
হাছন রাজা মিউজিয়াম
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
শিল্পাঞ্চল ছাতকের সৌন্দর্য
মাদবকুন্ড জলপ্রপাত
মসজিদে শৈল্পিক সৌন্দর্য
লাউয়াছড়া জাতীয় উদ্যান
হামহাম জলপ্রপাত
মাধবপুর লেক
বিটিআরআই ও চা- জাদুঘর
শ্যামলী
বাইক্কা বিলে পর্যটন টাওয়ার
নির্মাই শিববাড়ি
সিতেশ দেবের চিড়িয়াখানা
হাইল হাওর
ভাড়াউড়া লেক
অফিং হিল
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
অপরূপ সাতছড়ি
রেমা কালেঙ্গা অভয়ারণ্য
নির্মাই শিববাড়ি
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এখানে শিব মন্দিরের পাশেই রয়েছে ৯ একর জায়গা জুড়ে বিশাল দিঘী। দিঘীর চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতীর বৃক্ষ।

নির্মাই শিববাড়ীর প্রতিষ্ঠা সম্পর্কে জানা যায়, চতুর্দশ শতাব্দিতে এ অঞ্চল ভারতবর্ষের ত্রিপুরার মহারাজার রাজত্বের অন-র্ভূক্ত ছিল। কুকি অধিবাসী সমপ্রদায়ের আবাসস্থল ছিল এই বিস্তৃর্ণ অঞ্চল। কুকি সমান-রাজা প্রায়ই মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত। তেমনি এক বিদ্রোহ দমন করতে এসে মহারাজের জামাতা এখানে নিহত হন। তৎকালীন সময়ে ভারতবর্ষে সহমরণ প্রথা থাকলেও মহারাজের কন্যা নির্মাই স্বামী নিহত হওয়ার স্থানে এসে শিবের আরাধনা করতে থাকেন। তার সংগে ছিলেন ছোট বোন উর্মাই। নির্মাই সাধনায় সিদ্ধিলাভ করায় তার নামানুসারে এই শিব মন্দিরের নাম করা হয় নির্মাই শিববাড়ি।

ঢাকা থেকে রেল এবং সড়ক উভয় পথেই আসা যায় শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শহর থেকে ৭ কিলোমিটার দূরে নির্মাই শিববাড়ির অবস্থান। শ্রীমঙ্গল শহরে ভালোমানের অনেক হোটেল রয়েছে। যাতায়াত ব্যবস্থাও ভালো।
Home  |  About Writer  |  Photo Gallery  |  Contact Us